এই ছবির পেছনের ঘটনাটা জানলে
একদিনের রিমান্ডে যাওয়ার পর পুলিশের ওপর রেগে গিয়ে হেলমেট পরবেন না বলে মাথা থেকে হেলমেট খুলে ফেলে দিয়েছিলেন তিনি। এমনকি পুলিশকে বলেছিলেন, "Police, don't touch me"-অর্থাৎ, আমাকে স্পর্শ করবেন না।
কিন্তু এবার যেন পুরো দৃশ্যটাই উল্টো! পুলিশ সদস্যকেই দেখা যাচ্ছে আক্তারুজ্জামানকে জড়িয়ে ধরে হাসাহাসি করতে, আর আক্তারুজ্জামানও হাসিমুখে পুলিশকে বলছেন, "সাব্বাস!"
তাহলে কী এমন কথা হলো তাদের মধ্যে? ভিডিওতে শোনা কথোপকথন অনুযায়ী, পুলিশ সদস্য আক্তারুজ্জামানকে বলছেন-"আপনাকে নিয়ে বর্তমানে বাংলাদেশে অনেক আলোচনা চলতেছে, আপনার পক্ষে অনেক মানুষ।"
একসময় যিনি বলেছিলেন "Don't touch me", এবার সেই পুলিশ সদস্যের সঙ্গেই হাসিমুখে কুশল বিনিময়-ঘটনাটি দেখে নেটিজেনদের মধ্যেও চলছে নানা আলোচনা।
